কবিতা ✍ Final Exposer

ক্ষুধা

অদিতি চক্রবর্তী (কলকাতা)

আমার খাবার টেবিলে মাংস, বিরিয়ানি
আরো অনেকের ক্ষুধার মৌতাত
রেফ্রিজারেটর এ ‘হট চকোলেট’
মোড়কে জড়ানো যক্ষার কাশি,
কচি আধপোড়া হাত
ক্ষুধা জোড়হাতে চোখমেলা কাঁদছে, লালা ঝরছে
ফিরিয়ে দিয়েছে পাকানো দড়ি
কীটনাশক ও তথৈবচ …
একি ! ক্ষুধা যৌনরোগের মত দ্রুত ছড়াচ্ছে !
ক্রমাগত চোখ, হাত থেকে চোষকমূল বেরুচ্ছে
ঢুকে যাচ্ছে আমার অস্থি মজ্জার ভিতর
ক্ষুধা হট চকোলেট খাবে?
দুনিয়ার সামনে বদখত ন্যাংট হচ্ছি আমি
ঝরে যাচ্ছে আমার অংশ
আজকে আমার টেবিলে বিরিয়ানি
ক্ষুধা খাচ্ছে আমার মাংস
উপোসী আদরে কৃষ্ণচূড়া কান্না ফোটে,ঝরে
অনেককালের ইহজন্ম থরেথরে পরজন্ম পরে।

​তবু ভোর আসে। চুল্লি জ্বলে ওঠে, কফি বাগানে শিশির শুকিয়ে যায়। আর চোটন ও মীনাক্ষী তাদের পেটের আগুন নেভানোর জন্য আবার হাত বাড়ায় আগুনের দিকে, অথবা কচি ফলের দিকে। এই অচরিতার্থ ক্ষুধা নিয়েই তাদের জীবন চক্রাকারে ঘুরতে থাকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার