কবিতা

যাপন

মৌসুমী মুখার্জী (পশ্চিম মেদিনীপুর)

তোমার যা অপারগতা
মানতে রাজি যে,
তাকে অক্টোপাসের নাগপাশে
জড়িয়ে নিও নিজে।

ব্যস্ত দিনে ক্লান্ত হলেও
আগলে রেখো তাকে,
ভুল করলে শুধরে দিয়ে
হাতটা যে ধরে রাখে।

তোমার আমার অক্ষমতায়
যেন কষ্ট সে না পায়,
মনের কাছে এগিয়ে যাও
নেই কোনো সংশয়।

হাতটা যখন ধরেছে তোমার
আলগা করো না বাঁধন,
জড়িয়ে থাকো ভালো মন্দয়
ক্ষণস্থায়ী যে জীবন।

ভুলের বোঝা বাড়ছে হুহু
মানুষ নির্বিকার,
মনের মত সাথী পাওয়াও
ভীষণ যে দরকার।

বসে থাকে না সময় জানি
ফুরিয়ে যাবেই সব
যে কটা দিন সংস্পর্শে থাকা
যেন মোহন উৎসব।

ঈশ্বর থাক শিরে সবার
বুকের মাঝে প্রেম,
যেটুকু দিন আছো ভবে
সংসার… কনকসুলভ হেম।

তাই গুছিয়ে নিয়ে সাংসারিক জীবন
ব্যবহার হোক অমৃত সুধা,
ঝগড়া যদিও সমাপন মধুরেণ,
যাপনে না থাকুক দ্বন্দ্ব দ্বিধা।