কবিতা ✍ Final Exposer

পুরুষের ইতিকথা

পুরুষের ইতিকথা

শিউলি নন্দন (হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান)

ভালো-মন্দ নিয়ে গড়া মূল্যবান এ জীবন,
পুরুষ স্বত্ত্বাতে অবিরাম চলে মন্দের অন্বেষণ।
শীতল আমেজের বাতাস যেমন প্রশান্তি আনে বয়ে,
দাপট প্রবল হলে আবার ফিরে আসে ঝড় হয়ে।
আঙুল তুলবে যতবার কেউ পুরুষেরই বিপক্ষে,
নিজের অস্তিত্ব বিলোপ হবে ততবারই জনসমক্ষে।
আশ্রয়ের আধার পুরুষ জটিল পৃথিবীতে,
পাহাড় প্রমাণ প্রাচীর হয়ে বাঁচায় ঘাত -প্রতিঘাতে।
বিপদকালে আগলে রাখে সুরক্ষা কবচের মতো,
নরম হাতে লাগতে দেয় না পরিশ্রমের ক্ষত।
দিনের শুরু নিত্য তার সূর্যোদয়ের সাথে,
সূর্যাস্তের মলিন আলোয় বিদ্ধস্ত হয় সে।
সংসারের চাকাটা সচল তারই পরিশ্রমে,
সুখের সিংহভাগ আসে পুরুষের মাথার ঘামে।
পুরুষ বলে কোরো না কখনো তাদের হেলাফেলা,
শক্ত হাতে বয়ে নিয়ে যায় জীবনের এই ভেলা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার