কবিতা ✍ Final Exposer

একটি পুরুষ

একটি পুরুষ

মালবিকা পণ্ডা (ডিরোজিও নগর, পশ্চিম মেদিনীপুর)

একটি পুরুষ কাঁদিয়া কহিল কম আমরা কিসে,
সংসারের যাঁতাকলে মারছো তোমরা পিষে।
যতটুকু পাই মাসান্তে আমরা তুলিয়া দিই হাতে..
ছেলেমেয়ে নিয়ে সংসার টুকু ভালোভাবে চলে যাতে।
পূজার সময় কিনিয়া দিই যা কিছু তোমাদের পছন্দ,
তবুও তুমি আড়চোখে দেখো করিতে থাকো তদন্ত।
ছেলেমেয়েদের রাখি না অভাব যতটুকু মোর সামর্থ্য
নিজের জন্য কিনিবার লাগি থাকে না কখনো অর্থ!
বাবা হবার যন্ত্রনা কি কখনও বোঝে না নারী,
পান থেকে চুন খসলে পরে হাজার প্রশ্ন জারি।
নারীই নাকি কষ্ট সহিষ্ণু পুরুষ থাকে আরামে!
উদয়াস্ত করি পরিশ্রম রাতটুকু থাকি বিরামে।
তবুও সংসারে ঘোর অশান্তি 'পুরুষ নাকি অক্ষম,
"ওর স্বামীর এতো রোজগার" তোমার কেন কম ?
বোবা হয়ে যাই প্রশ্ন শুনে অসহায় পুরুষ জাতি,
সংসারের জন্য জীবন পাত নাই তবু অব্যাহতি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার