কবিতা ✍ Final Exposer

দিদুন নাতনি

দিদুন নাতনি

গোপা মল্লিক (কলকাতা)

মিষ্টি আমার রাই দিদিভাই
প্রাণের প্রিয় সাথী
আজকে তোকে ছেড়ে এলাম
কাটছে নাতো রাতি।
ছোট্ট একটা মাটির ঢেলা
হোলি একটা পুতুল
তোকে নিয়েই দিবস রজনী
হোত হুলুস্থূল।
সমাজের নিয়মে বাঁধা
আমাদের এই জীবন
তাইতো তোকে ছাড়তে হোল
না চাইলেও মন।
বাবা মায়ের ভালোবাসায়
অনেক বড় হও
দিদুন নাতনির মধুর সম্পর্ক
যতই দূরে রও।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার