তৃণমূলের ‘প্রতিজ্ঞা’র ইশতেহার,  মঙ্গলকোটের উন্নয়নের নতুন দিগন্ত

তৃণমূলের ‘প্রতিজ্ঞা’র ইশতেহার,  মঙ্গলকোটের উন্নয়নের নতুন দিগন্ত

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

           বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলকোট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত হলো বিশেষ ‘প্রতিজ্ঞা’র ইশতেহার। ঘাসফুল শিবিরের এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী অপূর্ব চৌধুরী সহ দলের ব্লক স্তরের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি মূলত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবাকে আরও ত্বরান্বিত করতেই এই ‘প্রতিজ্ঞা’ তৈরি করা হয়েছে।

        উল্লেখযোগ্য প্রতিজ্ঞাগুলি হলো- নতুনহাট বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ এবং পুনর্গঠন করা হবে, মঙ্গলকোটে একটি হিমঘর স্থাপন করা হবে,

চন্দ্র গ্রামে কানুর নদীর ওপর একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হবে, ক্ষীরগ্রাম হাসপাতালকে চিকিৎসক, জরুরি পরিষেবা এবং ডায়াগনস্টিক সুবিধাসহ উন্নত করা হবে, মঙ্গলকোট এবং ভাতারের মধ্যে  সংযোগকারী রাধানগর সেতুটি পুনর্নির্মাণ করা হবে, মঙ্গলকোট ব্লক জুড়ে রাস্তা, সেতু এবং সেচ সুবিধা সহ কৃষি পরিকাঠামো শক্তিশালী করা হবে ইত্যাদি।

            ​দলের স্থানীয় নেতৃত্বের দাবি, বিগত বছরের উন্নয়নমূলক কাজের নিরিখেই মানুষ আবারও জোড়াফুলের ওপর ভরসা রাখবেন। এই ইশতেহারকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *