নেই কোনো অনুমতি,তাও প্রকাশ্যে মাটি কেঁটে চাষযোগ্য জমি ভরাট করে চলেছে প্লটিং

কৌশিক মুখার্জী: বারাবনি:-

আসানসোলের বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখন জমি মাফিয়া দের আঁতুড় ঘরে পরিণত হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, নুনি পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে জমি মাফিয়ারা বিভিন্ন জায়গায় জেসিবি মেশিনের দ্বারাই মাটি কেটে চাষযোগ্য জমি ভরাট করে চলেছে। তার পাশাপাশি বিভিন্ন ছোট, বড় গাছ গোড়া থেকে উপড়ে ফেলা হচ্ছে, এমনই অভিযোগ উঠে আসছে এইসব এলাকা থেকে। বিশেষ করে জুবিলী মোড় থেকে গৌরান্ডি যাওয়ার রাস্তার উপর নুনির চাকাডোবা কালী মন্দিরের উল্টো দিকে কিছু ব্যক্তি যারা বিজেপি দলের সঙ্গে যুক্ত তারাই জমি ভরাট করে প্লটিং করছেন,এমনই জানালেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। অসিত সিংহ আরো জানান,এই বিজেপি নেতারাই তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে অপবাদ দিয়েছেন। আর আজ দেখা যাচ্ছে সেই বিজেপি নেতারাই জমি ভরাট করে প্লটিং ব্যবসায় মেতে উঠেছে। আর তারাই চাষযোগ্য জমি ভরাট করে প্লটিং ব্যবসায় শুরু করেছে।নুনী গ্রাম পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারি বলেন,পঞ্চায়েত অফিস থেকে কোন অনুমতি পত্র নেওয়া হয়নি।তার ফলে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলেন। এবং তিনি এই বিষয়ে উচ্চপদস্থ আধিকারিককে বিষয়টি জানাবেন বলে তিনি জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *