ইসিএল খনিতে ভয়াবহ ‘এয়ার ব্লাস্ট’:  রক্তাক্ত কোল বেল্ট

ইসিএল খনিতে ভয়াবহ ‘এয়ার ব্লাস্ট’:  রক্তাক্ত কোল বেল্ট

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:

          উৎপাদনের অন্ধ দৌড় নাকি সুরক্ষার অভাব? ইসিএলের (ECL) কুনুস্তরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারিতে ভয়াবহ ‘এয়ার ব্লাস্ট’-এর ঘটনা ফের একবার খনি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। খনির ভূগর্ভে ২৭ নম্বর সেকশনে কাজ চলাকালীন এই বিস্ফোরণে অন্তত ৪০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​আহতদের দ্রুত উদ্ধার করে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

      শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, খনির অভ্যন্তরে নিয়মিত গ্যাস ও বায়ুচাপ পরীক্ষা না করেই শ্রমিকদের কাজে নামানো হয়েছিল। মুনাফার লোভে নিরাপত্তা শিকেয় তুলে ‘ডেথ ট্র্যাপে’ পরিণত হচ্ছে খনিগুলো, এমনটাই দাবি শ্রমিকদের। যদিও কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বয়ান মেলেনি।

     তদন্তের আশ্বাস মিললেও, বারবার ঘটে চলা এই দুর্ঘটনা ইসিএল কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই প্রকট করে তুলছে। অন্ধকার খনিতে শ্রমিকের জীবনের দাম যে কয়লার চেয়েও সস্তা, এই ঘটনাই তার প্রমাণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *