গণনার আগে জয়ের প্রার্থনায়  পুজো গেরুয়া প্রার্থীদের

গণনার আগে জয়ের প্রার্থনায়  পুজো গেরুয়া প্রার্থীদের

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার  -:

        দীর্ঘ প্রচার আর কড়া ভোট যুদ্ধের লড়াই শেষে এখন কেবল ফলের অপেক্ষা। ভোট গণনার আগের দিন রাজনৈতিক ব্যস্ততা সরিয়ে আধ্যাত্মিকতায় মগ্ন গেরুয়া শিবিরের প্রার্থীরা। বঙ্গ রাজনীতির এই টানটান উত্তেজনার আবহে জয় সুনিশ্চিত করতে এখন ‘ভগবানেই ভরসা’ রাখছেন বিজেপি প্রার্থীরা। ​গণনার আগে মন্দিরে মন্দিরে পুজো দিতে দেখা গেল গেরুয়া প্রার্থীদের।  শহর থেকে গ্রাম – সর্বত্রই একই দৃশ্য চোখে পড়ে।

​ 

​           জয়ের ব্যাপারে একশ শতাংশ নিশ্চিত প্রার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “মানুষের আশীর্বাদ তারা পেয়েছেন, এখন কেবল ঈশ্বরের অনুমোদনের অপেক্ষা।” প্রার্থীরা কেবল নিজেদের জয় নয়, বরং রাজ্যের শান্তি ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন।

        বিজেপি নেতৃত্বের দাবি, ধর্ম ও ন্যায়ের পথে চলে এবার বঙ্গে ‘পদ্ম’ ফুটবেই। রাজনৈতিক মহলের মতে, বুথ ফেরত সমীক্ষা আর বাস্তব লড়াইয়ের মাঝে দাঁড়িয়ে শেষ মুহূর্তের এই আধ্যাত্মিক মানসিক শান্তি প্রার্থীদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। সোমবার সকাল থেকেই ইভিএম খুললে বোঝা যাবে, কার প্রার্থনায় সাড়া দিলেন ঈশ্বর আর জনতা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *