সমীরণ দাস (কলকাতা)

দেহ ক্ষয়ে যায় শ্রমে, বুকে রয়ে যায় প্রাণ!
আমাদের ভালোবাসা মরতে মরতে, হয়ে গেছে জীবনের খাম।
দু -এক বিন্দু রক্ত মিশে, বাকি ঘাম হয়ে করে দরদাম,
ওরা থাকবে মিনারে, পাথর ফলকে থাকে না গরীবের লেখা নাম।
উৎসব লেগেছে চারপাশে, কে কাহারে দেবে অনেক অঙ্গীকার,
প্রতিবারের মতো কিনতে চেয়েছে ওরা তোমার মৌলিক অধিকার।
ঘনঘটার আড়ম্বরে , মানুষ বুঝলো না মানুষের প্রয়োজন
অল্পে জনতা বিক্রি হলে, স্বার্থক এই আয়োজন।
কি পাবে, কি পাবে না, কি দেবে সরকার?
হিসেব কষতেই তাকিয়ে দেখবে ওদের জমার পাহাড়
তুমি তখন তারই নিচে খুঁড়বে তোমার কবর –
তোমার প্রতিবেশী উৎসাহী হয়ে খুঁজবে কাগজে খবর।