প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা
আজ: ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, ইংরেজী: ১৬ এপ্রিল ২০২৬।
সূর্য উদয়: সকাল ০৫:২১:২২ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:৫৪:৫৬।
চন্দ্র উদয়: শেষ রাত্রি ০৪:৪৫:৫৮ এবং চন্দ্র অস্ত: বিকাল ০৫:৫৫:১৫।
কৃষ্ণ পক্ষ
তিথি: চতুর্দ্দশী (রিক্তা) রাত্রি: ০৭:১৯:১০ দং ৩৫/৪/১৭.৫ পর্যন্ত।
নক্ষত্র: উত্তরভাদ্রপদ
কালরাত্রি: ১১:৩৬:১৫ থেকে ০১:০১:৩৩ পর্যন্ত।
জন্মের সময়ে মীন রাশি, বিপ্র বর্ন, নর গন, অষ্টোত্তরী শুক্রর দশা এবং বিংশোত্তরী শনির দশা।
শুভ দিন: ধান্যচ্ছেদন, বিক্রি শুভ, ক্রয় অশুভ, নব বস্ত্র পরিধান, হলপ্রবাহ ও বীজ বপন, দোকান আরম্ভ।
অমাবস্যার নিশিপালন।
ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণের তিরোধান দিবস
(১৬ এপ্রিল,১৯৭৫ খৃষ্টাব্দে)।
দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

