আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের সিবিএসই দশম শ্রেণীর ফলাফল: অভাবনীয় সাফল্য

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের সিবিএসই দশম শ্রেণীর ফলাফল: অভাবনীয় সাফল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

          সিবিএসই (CBSE) দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ফের একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল আসানসোল নর্থ পয়েন্ট স্কুল। প্রতি বছরের মতো এবছরও স্কুলের ছাত্রছাত্রীরা অসাধারণ ফলাফল করে আসানসোল শিল্পাঞ্চল তথা রাজ্যের শিক্ষা মানচিত্রে নিজেদের নাম উজ্জ্বল করেছে।

        ​এই বছর স্কুলের সাফল্যের হার ১০০ শতাংশ। এদের মধ্যে ১১ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি, ৪৫ জন শিক্ষার্থী ৮০ শতাংশ বা তার বেশি এবং ১৪৬ জন শিক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। তামহীদ তানভীর ৯৯ শতাংশ নম্বর পেয়ে ‘স্কুল টপার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পরেই রয়েছে প্রিয়াঙ্কা কুমারী বর্মা। সে ৯৮ শতাংশ নম্বর পেয়েছে এবং সুপ্রভা সরকার ৯৭ শতাংশ নম্বর পেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবকে আরও বৃদ্ধি করেছে। 

          ​স্কুলের এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায়, পরিচালক মিতা রায় এবং অধ্যক্ষ রাজীব শ – সকলেই শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।  

          অভিভাবকদের মতে, স্কুলের সুশৃঙ্খল পরিবেশ এবং নিয়মিত মক টেস্ট শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

​         নর্থ পয়েন্ট স্কুলের এই দুর্দান্ত ফল শুধুমাত্র স্কুলের গৌরব বৃদ্ধি করেনি, আসানসোলের অন্যান্য শিক্ষার্থীদের কাছেও এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই ফলাফল আবারও মেধার বিকাশ সাধন, সুশৃঙ্খলতা গড়ে তোলা এবং শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে বিদ্যালয়ের অঙ্গীকারকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *