এক লক্ষ বৃক্ষের বীচ রোপনের উদ্দেশ্যে সাইকেলে কলকাতা থেকে কেদারনাথ যাত্রা

কৌশিক মুখার্জী: কুলটি:- কোলকাতার যাদবপুরের বাসিন্দা দেবু পাল।গত ১৯শে মার্চ কোলকাতা থেকে কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েন তিনি।উদ্দেশ্য কোলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত এক লক্ষ বৃক্ষের বীচ রোপন করবেন।প্রকৃতি বাঁচাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন দেবু পাল।মঙ্গলবার আসানসোলের কুলটিতে পৌচ্ছায় দেবু পালের সাইকেল।দেবু পাল ইস্টবেঙ্গলের সমর্থক।তাই তার সাইকেলে জাতীয় পতাকার পাশাপাশি ইস্টবেঙ্গলের পতাকাও রয়েছে।এমনকি ইস্টবেঙ্গলের পতাকার রঙে তিনি নিজেকে সাজিয়ে এই সাইকেল যাত্রায় বেরিয়ে পড়েছে।দেবু পাল জানিয়েছেন করোনাকালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল।সেই সময় বহু মানুষ চড়াদামে অক্সিজেন সিলিন্ডার কিনেছিল।তাই প্রকৃতি বাঁচাতে কোলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত রাস্তায় রাস্তায় এক লক্ষ বৃক্ষের বীচ রোপন করা হবে।ইতিমধ্যেই বহু গাছের বীচ রোপন করাও হয়েছে।এর পাশাপাশি রাস্তায় যেতে যেতে মানুষদেরও গাছের বীচ বিতরণ করা হয়েছে।এদিন কুলটি থেকে ফের কেদারনাথের উদ্দেশ্যে সাইকেল যাত্রায় রওনা দিলেন দেবু বাবু।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *