কাউন্সিলরের কার্যালয় সহ একাধিক অবৈধ নির্মাণ ভাঙল ‘সেল’ কর্তৃপক্ষ

কাউন্সিলরের কার্যালয় সহ একাধিক অবৈধ নির্মাণ ভাঙল ‘সেল’ কর্তৃপক্ষ

​ 

​রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

       শনিবার বার্নপুর এলাকায় সেল (SAIL) আইএসপি কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে চাঞ্চল্য ছড়াল। এদিন স্টেশন সংলগ্ন এলাকায় আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রর কার্যালয় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস ও ক্লাব ঘর ভেঙে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এই নির্মাণগুলি উচ্ছেদ করা অত্যন্ত জরুরি ছিল।

      ​সেল আধিকারিকদের বক্তব্য, দখলদারদের বহুবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও তারা জমি খালি না করায় বাধ্য হয়েই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে জনস্বার্থে ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই জমি ব্যবহার করা হবে। অভিযানে পুলিশের পূর্ণ সহযোগিতা পাওয়া গিয়েছে বলেও জানানো হয়।

        এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি, আগের সরকারের অসহযোগিতার কারণেই এতদিন উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। বর্তমান সরকার ও প্রশাসনের সমন্বয়ে এলাকা দখলমুক্ত করা হচ্ছে এবং ভবিষ্যতেও আইন অনুযায়ী বেআইনি দখলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *