অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
কুলটি বিধানসভা কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন ও জনকল্যাণে বিধায়ক ডঃ অজয় পোদ্দারের নেতৃত্বাধীন বর্তমান সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ‘ছট পুজো’ উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার জন্য বিভিন্ন ছট ঘাটে জেসিবি-র সাহায্যে দ্রুত সিঁড়ি নির্মাণের কাজ চলছে।
উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে কুলটি বিধানসভার সহ-সভাপতি তথা আসানসোল জেলা মিডিয়া ইনচার্জ শ্রী টিঙ্কু বর্মা পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গত সরকারের ‘সনাতন বিরোধী’ মনোভাবের কারণেই আগে অনুমোদিত উন্নয়নমূলক কাজগুলি ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল।
শ্রী বর্মা আরও জানান, বুলডোজার শুধুমাত্র জবরদখল উচ্ছেদের জন্য নয়, জনস্বার্থের দ্রুত নির্মাণের কাজেও ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সুশাসনে রাজ্যে আজ ভয়মুক্ত ও আইনসম্মত পরিবেশ তৈরি হয়েছে। পরিশেষে তিনি দৃঢ়তার সাথে বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ”-এর মন্ত্রে কোনো ভেদাভেদ ছাড়াই পশ্চিমবঙ্গ উন্নয়নের এক নতুন সোনালী যুগের পথে এগিয়ে চলেছে।

