ক্রাইম সিনের পুনরাবৃত্তি: পুলিশি হেফাজতে অপরাধী আকাশ সিং

 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      শহরের কুখ্যাত অপরাধী আকাশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে বড় পদক্ষেপ নিল হাওড়া পুলিশ। পুরনো অপরাধের রহস্য ভেদ করতে এবং ঘটনার খুঁটিনাটি জানতে মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার তদন্তকারীরা আকাশকে সাথে নিয়ে বিভিন্ন ‘ক্রাইম সিন’ বা ঘটনাস্থল পরিদর্শনে যান।

      ​পুলিশ সূত্রে খবর, অপরাধ সংগঠনের সময় আকাশ ঠিক কী ছক কষেছিল এবং এই কাজে কাদের মদত বা সহযোগিতা ছিল, পুনর্নির্মাণের মাধ্যমে তা খতিয়ে দেখাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। সোমবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে অপরাধীকে নিয়ে ঘটনার কেন্দ্রবিন্দুগুলোতে পৌঁছান তদন্তকারীরা। ঘটনাস্থলে আকাশকে হাজির করে প্রতিটি ঘটনার পুনরাবৃত্তি করিয়ে তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা।

       আকাশের এই স্বীকারোক্তি ও ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে বহু পুরনো মামলার জট খুলবে বলে আশাবাদী তদন্তকারী দল। এই অভিযানে এলাকার সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে। পুলিশের দাবি, অপরাধীচক্রের বাকি সদস্যদের চিহ্নিত করতেই এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )