খবরের জের 

বিদ্যুৎ বিভ্রাট মিটতেই জনমনে স্বস্তি, তৎপর বিদ্যুৎ দপ্তর

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        দীর্ঘ ভোগান্তির পর অবশেষে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো আসানসোলের ইসমাইল এলাকায়। রবিবার রাত ৩টে পর্যন্ত একটানা বিদ্যুৎহীন থাকায় চরম বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। তীব্র গরম ও অন্ধকারে রাত কাটানো ছিল এলাকাবাসীর কাছে এক কঠিন অভিজ্ঞতা। সূত্রের খবর, রবিবার রাতে বিদ্যুৎ দপ্তর কোনোমতে সাময়িক ব্যবস্থা করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও স্থায়ী সমাধান হয়নি।

        তবে সোমবার সূর্য ওঠার সাথে সাথেই তৎপর হয়ে ওঠে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। খবরের জেরে নড়েচড়ে বসে প্রশাসন। সকাল থেকেই ক্ষতিগ্রস্ত লাইন ও যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজে ঝাঁপিয়ে পড়েন বিদ্যুৎকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে সোমবার সকালে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়। একটানা বিদ্যুৎ না থাকায় যে জনরোষ তৈরি হয়েছিল, পরিষেবা স্বাভাবিক হওয়ার পর তা অনেকটাই প্রশমিত হয়েছে। তবে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিদ্যুৎ দপ্তরের পাশাপাশি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )