তুই

সোমা নায়ক (কলকাতা)

তুই আমার বুকের পাঁজর, বেঁচে থাকার টান
তুই আমার হৃদয় ঘরের অগাধ অভিমান।

হেসে খেলে জীবন বাঁচি; জানি আছিস তুই
বেসাহারা মনের যেমন এক চিলতে ভুঁই।

তুই আমার তপ্ত দিনের স্নিগ্ধ শীতল ছায়া
রুক্ষ শুষ্ক জীবন নদীর একমাত্র মায়া।

তুই আমার আলো আশা বুকের গভীর শ্বাস
তুই আমার হার না মানার নিত্য নতুন আশ।

তুই আমার ভীষণ জ্বরে ওষুধের নাম ক্যালপল
তুই ছাড়া জীবন? যেন অসম্ভব আর অচল।

তুই আমার হাসির কারণ ভালো থাকার গান
তুই যেন দখিন হাওয়া, জুড়িয়ে রাখা প্রাণ

তুই এই অবোধ মায়ের খুঁটি শক্ত পোক্ত
অগাধ ওই সাগর তলে শুক্তি বুকের মুক্তো।

তোকে ছাড়া মরুর জীবন খাঁ খাঁ যেন শূন্য
মরূদ্যান তুই, আমার জীবন পাত্র পূর্ণ।

তুই আমার জীবন উৎস, নিত্যদিনের অভ্যেস
আলাদীনের অবাক প্রদীপ, সব পেয়েছির দেশ।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )