গণতন্ত্রের বন্দনা

সোমা মৌ ঘোষ (কলকাতা)

কোন পুজোরে কোন পুজো..
গণতন্ত্রের বন্দনা,
নাচও আছে গানও আছে
পুজো নেহাত মন্দনা।

করজোড়ে বলছে সবাই
আমি সেরা প্রার্থী,
ছুঁচ পর্যন্ত করবো দান
রাখবো না কোনো খামতি।

ভিক্ষা চাইছি একএকটি ভোট
দোরে দোরে গিয়ে,
প্রতিশ্রুতির দিচ্ছি সবে
গীতগোবিন্দ ছুঁয়ে।

একবার জয় এসে গেলেই
হবে কেল্লাফতে?
এরপর তো শীতঘুম.. আর
রকমারি মেনু পাতে।

তারপর?? তোরা সব মরগে যা
বেজায় ব্যস্ত আমি,
বলদগুলো বিশ্বাসী হয়..
জানেন অন্তর্যামী।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *