পূজা প্রামানিক (হাওড়া)

এই বুঝি নামলো ঝড় তৃতীয় বিশ্বযুদ্ধের ,
সংঘাত তাই আছড়ে পড়েছে ইসরায়েল হামাস, হিজবুল্লাহ ইরানে।
কারো কাছে জয় আবার কারো পরাজয়,
শত্রুতা গড়েছে ৭৯।
২৫ করেছিল সংঘাত,
১২ দিনের যুদ্ধ।
২৬ সে তো মুগ্ধ,
দুই আঠাশে আবার শুরু,
তিন চলেছে যুদ্ধে।
গড়ছে মানুষ ,ধ্বংসে মানুষ,
শত লাশ পুড়ছে বারুদ,
তেলে পড়েছে অভাব।
যুদ্ধ জয়ের শেষে জয় হবে কোন দেশের?
মনুষ্যত্ব নত আজ দেশ গড়ছে নয়নে।
রক্ত দিয়ে বলিদান, সূর্য হাসছে অনন্ত,
সেও যে আজ তেজ প্রভাতের নীল দিগন্ত।