নাগরিক পরিষেবা ও স্বচ্ছতার দাবিতে পুর কমিশনারের সঙ্গে বৈঠকে বিধায়ক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

     ​আসানসোল পুরনিগমের পরিষেবা ও নাগরিক সমস্যার সমাধানের দাবিতে বুধবার পুরনিগমে এসে পুর সচিব তথা দায়িত্বপ্রাপ্ত কমিশনার কৃষ্ণেন্দু মণ্ডলের সঙ্গে বৈঠক করলেন আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বর্তমানে স্থায়ী কমিশনারের অভাবে পুর সচিবই অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন।

      ​বৈঠক শেষে বিধায়ক জানান, গত কয়েকদিন ধরে শহরের ব্যাহত পুর পরিষেবা নিয়ে তার উদ্বেগ ছিল। সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে পুরনিগমকে দ্রুত সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিধায়কের কথায়, “পুর পরিষেবা ব্যাহত হওয়া কোনোভাবেই কাম্য নয়। সরকারকে নাগরিক পরিষেবা নিশ্চিত করতেই হবে।”

      বৈঠকে পুরনিগমের কাজে স্বচ্ছতা আনা এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি গ্রহণের বিষয়েও কড়া বার্তা দিয়েছেন বিধায়ক। এছাড়া শহরের হটন রোড এলাকায় যানজট ও অবৈধ দখলের সমস্যা নিয়েও আলোচনা হয়। বিধায়ক আশ্বস্ত করেছেন যে, সমস্ত বিষয় সরকারের নজরে রয়েছে এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )