স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদান, মেধাবী পড়ুয়াদের পাশে প্রশাসন

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রদান, মেধাবী পড়ুয়াদের পাশে প্রশাসন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      বুধবার আসানসোলের রামকৃষ্ণ মিশন স্কুলের অডিটোরিয়ামে ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ প্রদান উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫টি স্কুলের ১০০ জন মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ প্রদান করা হয়।

​অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলম, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ভুদেবানন্দজী মহারাজ, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দজী মহারাজ, বার্নপুর ইস্কো কারখানার ডিআইসি সুরজিৎ মিশ্র এবং বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

    মন্ত্রী অগ্নিমিত্রা পাল পড়ুয়াদের দেশের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে তাদের মেধা বিকাশের আহ্বান জানান। মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সৌমত্বানন্দজী জানান, দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষে মন্ত্রী রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচারের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেন। এছাড়া তিনি সকল সংখ্যালঘু মানুষকে ঈদের শুভেচ্ছাও জানান। এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে মিশন কর্তৃপক্ষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *