পরাধীন মেয়ে

সুদীপা চ্যাটার্জী (কৃষ্ণনগর, নদীয়া)

হঠাৎ ই রোদ হাসবে একদিন
মুছে যাবে সব অন্ধকার।
দিনের শেষেও ফুটবে আলো
খুলবে সেদিন বন্ধ দ্বার।

আসবে সেদিন সামনে সে মেয়ে
যে মেয়ে ছিল সুপ্ত হয়ে।
বেরিয়ে এসে বুঝিয়ে দেবে
আর যে কিছুই নেই একঘেঁয়ে।

বুঝবে সমাজ বুঝবে সবাই
নারী নয়কো অবলা।
চন্ডাল হয়ে বুঝিয়ে দেবে
বড়ো কঠিন তার পথ চলা ।

তবুও সে থামবেনা মেয়ে
এগিয়ে যাবে সামনে।
পরাধীনতা কাটিয়ে সে
আসবে মা দুগ্গার বেশে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )