অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
বারাবনি বিধানসভার আশা কর্মীরা নবনির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলের স্তবক ও শাল দিয়ে সংবর্ধনা জানান। এদিন বিধায়কের বাসভবনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে কর্মীরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সুবিধা ও অসুবিধা সংক্রান্ত দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বলে বিধায়কের কাছে জানান কর্মীরা। তাদের অভিযোগ ও দাবির বিষয়গুলো মন দিয়ে শোনেন বিধায়ক অরিজিৎ রায়। তিনি কর্মীদের আশ্বস্ত করে বলেন, মানুষের সেবায় আশা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁদের সমস্যার বিষয়গুলো তিনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আগামী দিনে ইতিবাচক পদক্ষেপ নেবেন।
বিধায়ক আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সকল শ্রেণীর মানুষের সামগ্রিক উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ। বিধায়কের এই আশ্বাসে খুশি আশা কর্মীরা। তাদের বিশ্বাস, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

