ভজন গানেই মুগ্ধতা, রানীগঞ্জের খুদে শিল্পী দুর্গা নাগ

ভজন গানেই মুগ্ধতা, রানীগঞ্জের খুদে শিল্পী দুর্গা নাগ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        মাত্র দশ বছর বয়স, পড়ছে পঞ্চম শ্রেণিতে। এই খুদে বয়সেই নিজের সুমধুর কণ্ঠে ভজন গেয়ে রানীগঞ্জ শিল্পাঞ্চলের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে ছোট্ট দুর্গা নাগ। রাজবাড়ি এলাকার বাবুপাড়ার বাসিন্দা দুর্গা এখন এলাকার এক পরিচিত নাম।

       ​সিয়াড়শোল গার্লস হাই স্কুলের এই ছাত্রী ছোট থেকেই গানের অনুরাগী, বিশেষ করে ভজনে তার প্রবল টান। তার কণ্ঠে “আজা মেরি কানহাইয়া” বা “তিন বানকে ধারি”-র মতো ভজনগুলো শ্রোতাদের মন জয় করেছে। রানীগঞ্জের বাবা খাটু শ্যাম মন্দিরে প্রায়শই তার ভজন শুনতে ভিড় জমান ভক্তরা। গত এক বছরে সে ১০০-র বেশি ভজন পরিবেশন করেছে।পরিবারের আর্থিক অনটনের মধ্যেও মেয়ের প্রতিভার বিকাশে হাল ছাড়েননি মা-বাবা। 

        দুর্গার এই প্রতিভায় মুগ্ধ হয়ে পবন কেজরিওয়াল, বিষ্ণু সরাফ, বিমল সরাফ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দুর্গার বাবা সন্দ্বীপ নাগ জানান, তিনি নিজেও বাউল গান গাইতেন, কিন্তু সংসারের চাপে স্বপ্ন পূরণ করতে পারেননি। তিনি চান, তার মেয়ে সঠিক সুযোগ পেলে বড় শিল্পী হয়ে উঠুক।

        ​শীঘ্রই প্রকাশ পেতে চলেছে দুর্গার নতুন গান “দো বুন্দ কা খাজানা”। পড়াশোনা ও গান—দুইয়েই সমান পারদর্শী এই ছোট্ট শিল্পীকে নিয়ে আশাবাদী রানীগঞ্জবাসী। তাদের বিশ্বাস, আগামী দিনে দুর্গা বৃহত্তর মঞ্চে জেলার নাম উজ্জ্বল করবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *