‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের ফর্ম প্রকাশ বুধবার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

সংবাদদাতা, ফাইনাল এক্সপোজার -:

         রাজ্যে বিজেপির ঘোষিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বুধবার বিকেল থেকে এই প্রকল্পের ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল সহ সংসদীয় দফতরের মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন।

     ​শুভেন্দুর দাবি, নাম নথিভুক্তকরণ শুরু হলেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে ৩ হাজার টাকা পাঠানো হবে। আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন— উভয় মাধ্যমেই চলবে। সাধারণ মানুষের সুবিধার জন্য বিধায়কদের তত্ত্বাবধানে ফর্ম পূরণের ব্যবস্থা করা হবে এবং বাড়ি বাড়ি গিয়েও আবেদন সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

​বিরোধী দলনেতা জানান, ‘আয়ুষ্মান ভারত’ পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান সামাজিক প্রকল্পগুলি আপাতত চালু থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে এ দিন কড়া বার্তায় শুভেন্দু স্পষ্ট করেছেন, এই প্রকল্পের সুবিধা কেবল ভারতীয় নাগরিকরাই পাবেন; কোনোভাবেই অনুপ্রবেশকারীদের জন্য সরকারি অর্থ ব্যয় করা হবে না। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )