মধুরিমা মুখোপাধ্যায় রায় (আরামবাগ)

যে কবিতাতে যৌনতার আঁচ নেই
ধর্ম বিদ্বেষী জেহাদ নেই
সেই কবিতার বাজারে কোনোও দাম নেই।
যে কবিতায় খিস্তি নেই
রাজনীতির কিস্তি নেই
সে কবিতার বিক্রী নেই।
যে কবিতায় শীৎকার নেই
অহেতুক নোংরা ভাষায় চিৎকার নেই
সেই কবির ভাগ্যে ব্যাঙ্গের অলিখিত তিরষ্কার আছে-
কিন্তু পুরষ্কার নেই!
বিজ্ঞাপনে নারী শরীর
ঘাসে ঢাকা গড়ের মাঠ।
ছোট খোকা মায়ের সাথে টিভিতে গেলে
সাথে পড়ে সহজপাঠ।
খাঁজ খুঁজে কাব্যে পাও সস্তা সুখ
নীতিকথা বস্তাবন্দী-মেটাও ভুখ।
সোস্যাল সাইটে তোমরা সব বুদ্ধিজীবী
লুকিয়ে কোমরে তাবিজ ঝোলে –
ও ভণ্ডজীবী!
লুকিয়ে তোমরা পুজো পাঠাও
শিব ও শক্তিপীঠে।
ধর্মবিদ্বেষী স্লোগান পোষ্টে
বদলে যাও মিনিটে!
ছদ্মবেশ-মিথ্যাচার আর হিপোক্রেশি,
গিরগিটিরাও লজ্জা পায় ও ছদ্মবেশী!
