মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন ভাই এর বৌও

তন্ময় মাহারা: মালদা:- মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন ভাই এর বৌও। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ভাই বৌকে বলে জানা যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পুরাতন মালদা থানার সাহাপুরের বাগানপাড়া এলাকায়। আক্রান্ত নাম চুমকি হালদার বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে ভাসুর রতন হালদার মধ্যব্য অবস্থায় এসে চুমকিকে গালিগালাজ করে। তার প্রতিবাদ করতে গেলেই বাড়ি থেকে ধারালো চাকু বের করে চুমকি হালদার কে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় চুমকি হালদার ও ধারালো অস্ত্র থেকে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন চুমকি হালদার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )