মহাসড়ম্বরের সাথে হনুমান পুজোর আয়োজন মুর্শিদাবাদের কান্দিতে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- 

বিগত আট বছর ধরে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের লাহিড়ি পাড়া এলাকায় হনুমান পূজার আয়োজন হয়ে আসছে মহাসাড়ম্বরে সাথে। বিগত বছরের ন্যায় এবছরো শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার এই হনুমান পূজার আয়োজন করা হল। 6 দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে হনুমান পূজা উপলক্ষে হনুমান উৎসব পালন হবে ওই এলাকায় এবং আগামী রবিবার নানান বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার আয়োজন করা হবে হনুমান মূর্তি নিয়ে শহরজুড়ে বলে জানিয়েছেন পূজো কমিটির সদস্যরা। হনুমান পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ এবং এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মত। 

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )