সালানপুর ব্লকে পাথশ্রী প্রকল্পে দুটি নতুন রাস্তার উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর ব্লকে “পথ শ্রী”প্রকল্পের জেলা পরিষদের তত্বাবধানে দুটি রাস্তার কাজের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি ফিতে কেঁটে নারকেল ফাটিয়ে রাস্তা দুটির উদ্বোধন করেন।প্রথম রাস্তাটি মুক্তাইচন্ডী হাট থেকে ফুলবেড়িয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত করা হবে।যেই কাজের আনুমানিক মূল্য ধার্য্য করা হয় ৯৮ লক্ষ টাকা।এবং দ্বিতীয় রাস্তাটি কালিপাথর প্রধান সড়ক থেকে মেজলাডি মোড় পর্যন্ত করা হবে।যেই কাজের আনুমানিক মূল্য ধার্য্য করা হয় ১কোটি ২০লক্ষ করা হয়।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে উন্নয়ন চলছে।বারাবনি ও সালানপুর ব্লকে প্রচুর উন্নয়ন মূলক কাজ হয়েছে এবং আগামী দিনে আরো হবে।তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *