বর্ষবরণ

কৃষ্ণা গুহ (কলকাতা)

বছর পর প্রতীক্ষার পর আবার একটা নতুন বছর!!

কি দিয়ে তোমায় বরণ করি বলতো?

আমাদের তো সব সুখ গেছে উড়ে,
গোক্ষুর উড়িয়ে যায়না রাখাল ছেলে।

রক্তিম আভা নেই সোনালী ক্ষেতে….
টুপটাপ বৃষ্টির ছন্দ নেই টিনের চালে ।

টেবিলের কোনে ফুল গুলো সব শুকিয়ে গেছে ফুলদানিতে।

হারিয়েছি বাঙালিয়ানা ,
নিকোনো উঠোন নেই ,
নেই তুলসিতলা ।

চারিদিকে শুধুই ধর্ষণ আর কূটনীতির বর্ষণ !!

জীবন যুদ্ধে ঘোর রাজনীতি !
ধরনীর গায়ে বিষাক্ত জলোচ্ছবি !

প্রার্থনা একটাই ,নতুন বছর !
তুমি এসো নব জলধারা সাথে নিয়ে,

গ্রীষ্মের দাবদাহ হবে দূর…. প্রকৃতিতে শুনবো সেই সপ্তসুর ।
পৃথিবী হবে শান্ত ,
জীবন যুদ্ধে মানুষ ভীষণ ক্লান্ত!

পুরাতন ধুলোকণা যত আবর্জনা ,উড়ে যাক… সাথে নিয়ে যাক মন গভীরের যত পাপ।

বৈশাখী আঁচলে গেঁথে রেখো সম্পর্কের মালা, ভরে উঠুক প্রেমময় ডালা।

ভেতর থেকে জাগুক অনাবিল আনন্দ কলরব, তবেই হবে বর্ষবরণ আর নববর্ষের সঠিক উদযাপন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *