রাজা চৌধুরী (পশ্চিম বর্ধমান)

এসো ঝঞ্ঝা–এসো সাইক্লোন
এসো এসো হে বজ্র-তুফান…
এসো টর্নেডো–এসো টাইফুন
গেয়ে মহা-প্লাবনের গান…।।
এসো হিক্বা – এসো হ্যারিকেন
এসো সুনামী- সুপার ম্যান…
এসো ঝঞ্ঝা–এসো বুলবুল
এসো এসো হে বজ্র-তুফান !!
এসো বিশ্ব-ভুবন দুলিয়ে তুমি
দুলিয়ে ~সর্ব- জাহান…
এসো ঝঞ্ঝা—এসো সাইক্লোন
এসো এসো হে বজ্র-তুফান !!
এসো ছিন্ন করো – ভিন্ন করো
হিংসা দম্ভ -বিদ্বেষ অহংকার…
ধুয়ে মুছে দিও হীনতা দীনতা
স্বার্থপরতা লোভ আর ব্যাভিচার।
এসো ঝঞ্ঝা—এসো সাইক্লোন
এসো এসো হে বজ্র-তুফান…
এসো টর্নেডো—এসো টাইফুন
গেয়ে মহা প্লাবনের গান — ।।