বিদ্রোহী তুমি

মালবিকা পণ্ডা (পশ্চিম মেদিনীপুর)

ডাগর চোখে আছো চেয়ে মাথায় সাদা টুপি
হৃদয়ে মোর দিচ্ছে দোলা বলছি চুপিচুপি!
বিজয় কেতন উড়িয়ে দিলে শাসক দলের বিরুদ্ধে,
কদম কদম পা বাড়ালে সৈনিক হয়ে যুদ্ধে !
সৃষ্টি তোমার বাজেয়াপ্ত করল শাসকদল
রণ হুঙ্কারে এগিয়ে এলে নিয়ে বুকে বল।
আছড়ে পড়ল ধূমকেতু হলে কারাবন্দী
বিদ্রোহ তোমার থামে নি করনি তুমি সন্ধি।
সর্বহারা হয়ে তুমি হারালে বুলবুল
সবার হৃদয়ে বিরাজিত তুমি কবি নজরুল।
নর-নারী কামজ সন্তান তোমার চোখে সমান
কারা প্রাচীর ভগ্ন করে গাইলে সাম্যের গান।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )