বিভিন্ন দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে ঠিকা শ্রমিকদের বিক্ষোভ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

         ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রের ন্যূনতম পরিকাঠামোর দাবিতে শনিবার সকালে জামুড়িয়ার ইখড়া শিল্পতালুকে অবস্থিত ‘মান স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড’ কারখানার গেটে তুমুল বিক্ষোভ দেখালেন ঠিকা শ্রমিকরা। এই আন্দোলনকে কেন্দ্র করে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

      ​বিক্ষোভকারী শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আট ঘণ্টার ডিউটি শিফট, সরকারি নির্দেশিকা অনুযায়ী মজুরি প্রদান এবং মাসে চারটি ছুটির ব্যবস্থা করা। এছাড়া কর্মক্ষেত্রে মৌলিক অধিকারের অভাব নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রমিকরা। অভিযোগ, কারখানার ভেতরে পরিশুদ্ধ পানীয় জল ও পর্যাপ্ত শৌচাগারের অভাব রয়েছে। এমনকি দুপুরে ঠিকমতো বসে খাওয়ার মতো জায়গাও নেই।

      ​এদিন শ্রমিকরা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেন। তবে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করার জন্য নির্দিষ্ট সময় দিতে অস্বীকার করায় ক্ষোভ আরও বাড়ে। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর সাময়িকভাবে আন্দোলন উঠিয়ে নিলেও, শ্রমিকদের হুঁশিয়ারি—দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *