
বছরের শেষের দিনেও রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে কয়েক দফা দাবিকে কেন্দ্র করে আশা কর্মীর বিক্ষোভ প্রদর্শন
সংবাদদাতা: রানীগঞ্জ:- কয়েক দফা দাবিকে কেন্দ্র করে বছরের শেষের দিনে রানীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে আশা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। উপস্থিত হয়েছিলেন কয়েকশো আশা কর্মী। ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে রানীগঞ্জ ব্লকের সমস্ত আশা কর্মীরা এক লাগাতার কর্মবিরতি তে অটুট হয়ে আছেন। এক কথায় বলতে গেলে শুধু রানীগঞ্জ ব্লক নয়, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে থাকা আশা কর্মীরা, একই রকম ভাবে বিভিন্ন সরকারি দপ্তরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আশা কর্মীরা বলেন, আমরা বারো মাস রোদ, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে একই রকম ভাবে সাধারণ মানুষদের পরিষেবা দিয়ে আসছি। শুধু তাই নয় খেলা, মেলা, ভোট, দুওয়ারের সরকার ক্যাম্প, ন্যাপকিন বিক্রি থেকে শুরু করে স্কুলের পরীক্ষা কোনোটাতেই বাদ যায় না দিব্যি আমরা একই রকম ভাবে পরিষেবা দিয়ে থাকি। কিন্তু মাসের শেষে ঠিকঠাক আমাদেরকে পরিশ্রমিক মজুরি দেওয়া হয় না। মাসিক পরিশ্রমিক মজুরি পেলেও ঠিকঠাক তার হিসেব পাওয়া যায় না। বিভিন্ন ধরনের টাকা চার মাস থেকে এক বছর পর্যন্ত বাকি থেকে যায় । একজন আশা কর্মী গর্ভবতী হন, তখন তাদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। এমনকি যখন একজন আশা কর্মী কর্মরত অবস্থায় মারা যান, তখনও তাদের পরিবারকে সরকার কর্তৃপক্ষ থেকে পাঁচ লক্ষ্য টাকাও দেওয়া হয় না। আশা কর্মী রাজশ্রী রায় জানান, দীর্ঘদিন ধরে একই রকম ভাবে পরিষেবা দিয়ে আসছি কিন্তু আজ কর্ম বিরতিতে অটুট থাকতে বাধ্য হয়েছি। আমরা রানীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছি এবং তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন সমস্ত ঘটনাকে তদন্ত করে দেখবেন এবং উচ্চপদস্থ আধিকারিক কে এই বিষয়ে জানাবেন।

