জনগণের আদালতে গঙ্গাসাগর জাতীয় মেলা : মমতা” জয় গঙ্গাসাগর “

জনগণের আদালতে গঙ্গাসাগর জাতীয় মেলা : মমতা” জয় গঙ্গাসাগর “

রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:- বহুবার অনুরোধ করেছি কিন্তু গঙ্গাসাগরে জাতীয় মেলা ঘোষণা করা হয়নি। কিন্তু এই মেলা জনগণের বিচার এবং জনগণের আদালতে জাতীয় মেলায় পরিণত হয়েছে। কপিল মনি মন্দিরের পুরোহিত সঞ্জয় দাস মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানান সাগর ব্রিজ শিলান্যাস করার জন্য। এদিন গঙ্গাসাগর সেতুর্থ শিরোনাস করার পর মুখ্যমন্ত্রী বলেন কোথায় চলে পক্ষ থেকে কোন সাহায্য করা হচ্ছে না তারপরেও আমরা এই ব্রিজ তৈরি করতে করতে চলেছি। এল এন্ড টি পক্ষ থেকে এমনি তৈরি করা হবে। আগামী দুই তিন বছরের মধ্যে এই ব্রিজ তৈরি করা হবে। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য এক গুটি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে গঙ্গাসাগর মেলাতে অবহেলা করার জন্য রাজ্য ও কেন্দ্রের বিজেপি নেতাদের কঠোরভাবে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলায় কোটি কোটি টাকা খরচ করতে পারে অথচ গঙ্গাসাগর মেলার জন্য এক পয়সাও খরচ করেন। আমরা মেলায় আগত প্রতিটি তীর্থযাত্রীর জন্য পাঁচ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছি। পাঁচ ছয় জন মন্ত্রী এবং কয়েকজন আমরা এই মেলাতে সর্বাঙ্গীণভাবে সুন্দর করে তোলার জন্য 9 তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করে। আর যারা কাজ করে না তারা সমালোচনা করে। সেদিন শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখানে কি একজন গাদ্দার নাকি এসেছিল সে ভুলভাল কিছু বলে গিয়েছে। তার হয়তো জানা নেই গঙ্গাসাগর ব্রিজ তৈরি করার ক্ষমতা রাখে রাজ্য সরকার। আমরা সব ধর্মের জন্য কাজ করি। সাগরে ব্রিজ তৈরি হলে লক্ষ লক্ষ মানুষ সহজে যাতায়াত করতে পারবে এখানকার অর্থনৈতিক চেহারা বদলে যাবে। দিল্লি জমিদাররা এসব ভাবে না। উত্তর ২৪ পরগনার অশোকনগরের জন্য প্রকল্প ঘোষণা করেছে। এদিনের  মঞ্চ থেকে এস আই আর নিয়েও কেন্দ্রীয় সমালোচনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন ভ্যানিশ কুমার জানেন না বাংলায় আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ৭০-৮০ বছর বয়স পর্যন্ত যারা এই বাংলায় রয়েছে তারা বাংলার নাগরিক অথচ তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য লাইন দিতে হচ্ছে। মানুষকে বিপদে ফেলে বিজেপি আনন্দিত হচ্ছে। এআই দিয়ে মানুষের নাগরিকত্বকে হরণ করা হচ্ছে। বাংলায় এটা হতে দেবো না। মুখ্যমন্ত্রী এদিন গঙ্গাসাগরের মানুষকে নতুন করে বাঁচার লড়াইয়ে ডাক দেন। তিনি বলেন মানুষের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের যেতে পারেন। তিনি একজন আইনজীবী তাই এক্ষেত্রে তার কোন বাধা নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাংলার মানুষকে বিপদে ফেলতে রাম বাম শ্যাম এক হয়েছে এদের বিশ্বাস করবেন না। গায় জোরে এসআইআর করতে গিয়ে বাংলার ৮১ জনের প্রাণ গিয়েছে। এই সমস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন কমিশনের অদূরদর্শিতার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলা কখনো মাথা নত করবে না। বাংলার ইতিহাস মনে রাখতে হবে দিল্লির জমিদারদের।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )