
স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে জেলায় জেলায় রণক্ষেত্র , রেল স্টেশনে আটকে দেওয়া হল আশা কর্মী ইউনিয়নের সদস্যদের
কাজল মিত্র: আসানসোল:- আজ আশা কর্মীদের পূর্বনির্ধারিত স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত আসানসোল,রানীগঞ্জ, বারাবনি সহ বিভিন্ন জেলা।বেতন বৃদ্ধি, স্থায়ীকরণসহ মোট ৮ দফা দাবিতে আজ ফের পথে নেমেছেন কয়েক হাজার আশা কর্মী।তবে আন্দোলনের আঁচ স্বাস্থ্য ভবনে পৌঁছানোর আগেই জেলার প্রতিটি রেল স্টেশনে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাফ মোতায়েন রয়েছে।
স্বাস্থ্য কর্মীদের রেলস্টেশনে পৌঁছানোর আগেই তাদের বাইরে আটকে দেওয়া হচ্ছে।
এবিষয়ে পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে উপর থেকে চাপ আছে তাই আটকানো হচ্ছে।এবিষয়ে আশা কর্মীরা জানান যে আন্দোলনকারীদের জেলায় জেলায় ধরপাকড় ও বাধা দেওয়া হচ্ছে ।আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ কলকাতায় যাওয়ার আগেই, তাঁদের বাধা দিচ্ছে। স্টেশনে ট্রেনধরার আগেই অনেক কর্মীকে আটক করা হয়েছে।
বহু জায়গায় ট্রেন ও বাস থেকে আন্দোলনকারীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
রানীগঞ্জ এর রেলস্টেশনে রেলে চাপতে বাধা দেন তখন তারা স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ।একই সাথে বারাবনি থানা এলাকায় বাস ভর্তি গারিথেকে আসা কর্মীদের নামিয়ে থানায় আটকে রেখে দেওয়া হয়েছে ।
আশা কর্মীদের মূল দাবি আন্দোলনকারী নেতৃত্বের দাবি, গত ৭ জানুয়ারির অভিযানের পর আজকে তাদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়ে ছিল ।কিন্তু তাদের যাবার আগেই রাস্তায় গাড়ি থামিয়ে আটকে দেওয়া হয় তাছাড়া রেলে চাপতেও বাধা দেওয়া হয় ।
বারাবনি থানার পুলিশ ৫৫ জন আশা কর্মীর মোবাইল কেড়ে আটকে রাখে । এবং তাদের অভিযোগ একটি সাদা কাগজে তাদের সই করানো হয়।
কেন তাদের আটকে রেখেছে এ বিষয়ে পুলিশ কোন কিছু বলতে চাইনি।

