ফুটপাতের ইতিকথা
অনামিকা ঘটক (রায়না, পূর্ব বর্ধমান)

রাতের আঁধার জানে ফুটপাতের ইতিকথা।
কত স্বপ্ন গুমরে কাঁদে কত নিরব গল্প গাঁথা।
ঝুপড়ির আনাচে-কানাচে জমে কত দুঃখ ব্যাথা।
শৈশব যত খুন হয় ওই শহরের গলিপথে।
কত ফুল হায় ঝরে যায় ফোটার অপেক্ষায়।
ক্ষুধার্ত ফুটপাতের বুকে জমেছে অন্ধকার।
রাতের আঁধারে বিকায় স্বপ্ন আলোর জলসায়।
কত সন্তান ক্ষুদায় কাতর জীবনের যন্ত্রণায়।
হাজার যুবতীর স্বপ্ন বেয়াব্রু আজ এই শহরের রাজপথে।
পাইনি বিচার হারিয়েছে তারা আঁধারের গলিপথে।
পশুর সাথে লড়াই করে তবুও তো জীবন বাঁচে।
ঢুলু ঢুলু চোখ নেশাতুর তারা শৈশব হারিয়ে গেছে।
কেউ চাপা পড়ে গাড়ির নিচে, কেউ অন্ধকারেই আছে।
চোরা স্রোতের গোলক ধাঁধার মনটাই মরে গেছে।
জীবন মৃত্যু তাদের কাছে জুয়া আজ হয়ে আছে।
লড়াই করেই বাঁচতে হবে জানে ওরা আজ। নাড়ীছেড়া ধন বিক্রি হয় মায়ের ক্ষুদার কাছে।
চোখের জলে বুক ভাসিয়ে তবুও সে মা বাঁচে।
সুখ স্বপ্ন মরিচিকা সব অধরা ওদের কাছে।
মৃত্যু ও জানে হারতে হবে জীবন যেখানে লড়াই করে বাঁচে।

