শহরের কান্না

মধুমিতা হালদার (কলকাতা)

লিখবো আমি এই শহরের কান্না ভেজা একটা দুপুর।

শান্ত বুক হঠাৎ করেই কেমন যেনো বেপরোয়া চিহ্ন এঁকে দিলো…..।

সূর্যটাও তেজ কমিয়ে স্তব্ধ হয়ে ছায়া দিতে দিতে বিষাদের ঘন্টা গুনতে থাকলো।

পাখিরাও আকাশ পথে কিচির মিচির বন্ধ করে প্রকৃতির বুকে গভীর শোকে আচ্ছন্ন হয়ে নিজেদের সুখ দুঃখের গন্ডীতে বন্দী করলো।

মেঘবালিকারা ছন্নছাড়া রূপ নিয়ে দামালপনা শুরু করে দিল। কেমন যেনো নিজেকে এক মুহুর্তে বহুরুপীর মতো পাল্টে ফেললো।

নিশ্চুপ শহর দুপুরের অন্ধকারে ডুবতেই পাগলীটা বাচ্চাকে স্তন পান করাতে করাতে অসহায় হয়ে ডুকরে উঠলো।

বাবলু ময়রা চোখে ধুলো জড়িয়ে বেসামাল সাইকেলটা ফেলে ঝড়ের গতিতে নিজেকে নিয়ে ছুটতে থাকলো।

শারমেয়গুলো আড়ষ্ট হয়ে ল্যাজ নাড়তে নাড়তে বাসের চাকার নিচে চুপটি করে চোখের জল ফেলতে ফেলতে ভেসে যাওয়ার ভাবনায় বাচ্চাদের কোলের কাছে টেনে নিলো।

কান্না ভেজা এই শহরটা বুক ভিজিয়ে আড়ালেই হিসেব বেচে একা হয়ে গেলো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )