অচেনা মুখের চেনা রূপ

তোমাদেরই ইন্দু (কলকাতা)

কখনো কখনো মনোঘরে আলো-আধাঁরে যুদ্ধ চলে
রক্তাক্ত হয় অন্তপুর,
বিধ্বস্ত সময় হাজারো প্রশ্নের ঝড় তুলে
ভুলের খোঁজে তুফান তুলে,
কিন্তু উত্তরের খাতায় কষ্টেরা নিরব-নিরোত্তর
এই নিরোত্তর কষ্টগুলো চিনিয়ে দেয় চারপাশের মানুষগুলোকে,চিনিয়ে দেয় জীবনের আরেকটি নতুন অধ্যায়কে
নতুন অধ্যায় ! –
‘ অচেনা মুখের চেনা রূপ ‘
বর্ণবিহীন অভিধানের সাদা পাতায় যোগ হয়
কালো বর্ণে রঞ্জিত কালো কিছু নতুন শব্দ
শব্দগুলোর গায়ে ছুঁপ ছুঁপ আঁচড়ের দাগ রয়েই যায়-
দাগগুলো মোছার চেষ্টায় আবারো শুরু হয় আরেকটি যুদ্ধ,
শুনতে পাই অসহায় মনের নিঃশব্দ ক্রন্দন –
‘কেন মুছে ফেলতে পারি না সময়ের গড়া ক্ষতগুলোকে,
কেন মুছে ফেলতে পারি না মিথ্যায় গড়া দাগগুলোকে ‘?
কন্টক ভরা জীবনের পথে
পায়ে পায়ে কাঁটার আঘাত
সময়ের প্রলেপে মুছে যাবে যন্ত্রণা
থেকে যাবে আঁচড়ের দাগ,
একটাই জীবন হাজারো রূপের একটাই সংবিধান
মানুষের বুকে ফানুস পাবে না চিরস্থায়ী স্হান
সর্পের বিষেও লুকায়িত থাকে মানুষের কল্যাণ
এটাই জীবন
এটাই জীবনের বর্ণবিহীন অভিধান ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )