বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- ১৯০৫ সালের বঙ্গ ভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত, সম্প্রীতির রাখিবন্ধন উপলক্ষে মগরাহাট ১ আঞ্চলিক কমিটি বঙ্গীয় সাক্ষরতা সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বনেশ্বরপুর বাজারে অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দিলেন অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত। রক্তদান শিবিরের উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ,রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. পবিত্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষপক ড. জাহান আলি পুরকাইত, মগরাহাট ব্লক ১ কমিটির সভাপতি শামসুল হুদা, রায়দিঘি কলেজের অধ্যাপক সহ অন্যান্যরা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার তিনি জানান,ব্রিটিশ সরকার হিন্দু মুসলিম বাংলা ভাগ করার চেষ্টা করেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন এর মাধ্যমে সম্প্রীতির বন্ধন আবদ্ধ করার চেষ্টা করেছিল। ১২০ বছর আগে বঙ্গ ভঙ্গের সেই ঘটনার স্মরণ করে আজ সম্প্রীতি বার্তা দিতে রাখিবন্ধন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। দেশে একটা সরকার ধর্মের নামে রাজনীতি করছে,এটা দেশের জন্য খুবই ক্ষতিকারক। আমরা রক্তের প্রয়োজন যখন হয় কাউকে ব্লাড ব্যাংকে গিয়ে কোনোদিন বলতে দেখি নাই,আমাদের হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান শিখ ধর্মের মানুষের রক্ত দিতে হবে।তখন আমরা বলি আমাদের উমুক রক্তের গ্রুপ রক্তের প্রয়োজন। তাহলে কেনো আমরা ধর্ম নিয়ে রাজনীতি বেধাবেদ করবো,কোনো রাজনৈতিক প্রচনায় পা না দিয়ে,একই সঙ্গে সকলে বসবাস করবো। রায়দিঘী কলেজের অধ্যাপক ড. জাহান আলি পুরকাইত তিনি বলেন,আমাদের এই সংগঠন সম্প্রীতির রক্ষায়, সাম্প্রদায়িক এর বিরুদ্ধে সক্রিয় ভাবে কাজ করে চলেছি। হিন্দু কমিউনিটি, জৈন কমিউনিটি মুসলিম কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির সাথে একই সঙ্গে কাজ করছি,এইযে বিভেদ বৈষম্য,সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক খেলা চলছে সেটা চলতে দিতে পারি না। সেটা রুখতে যা যা করণীয় সামাজিক ও রাজনৈতিক দিক থেকে সেটা আমাদের বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে সেগুলো করতে প্রস্তুত। অধ্যাপক তিনি আরো বলেন, ব্রিটিশ সরকারের সেই হিন্দু মুসলিম বিভেদের চক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুর বিফলে দিয়েছিল,আজ দেশের বিজেপির সরকার সেই ব্রিটিশ সরকারের মতো এদের হিন্দু মুসলিম বিভেদের চক্রান্ত বিফলে দিয়ে রাখিবন্ধন এর মাধ্যমে সম্প্রীতির বন্ধন আবদ্ধ করবো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )